মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

গুলশান হামলার ‘অস্ত্রের যোগানদাতা’ সাগরের ৭ দিন রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বগুড়ায় আটক নব্য জেএমবির শীর্ষ নেতা হাদিসুর রহমান সাগরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার এ রিমান্ড মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাগরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

বুধবার (২১ মার্চ) গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর পুলিশ জানায়, সাগর হলি আর্টিজান মামলার অন্যতম আসামি। সে জেএমবির সদস্য ছিল এবং ২০১৪-১৫ সালে নব্য জেএমবিতে যোগ দেয়। হলি আর্টিজান হামলায় অস্ত্রের যোগানদাতা ছিল সে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপরও গ্রেনেড হামলা করে জঙ্গিরা। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। পরের দিন সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ৬ জঙ্গির সবাই নিহত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ