মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নেপালে বিমান দুর্ঘটনা: শেষ ৩ বাংলাদেশির লাশ আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত বাকি ৩ বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্তের পর তাদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে।

বুধবার নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের বিজি০৭২ ফ্লাইটে দুপুর দেড়টায় ত্রিভুবন এয়ারপোর্ট থেকে লাশ ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন।

নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের লাশ গত সোমবার দেশে ফেরত এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শনাক্তের অপেক্ষায় ছিল- নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ।

মঙ্গলবার সকালে নজরুল ইসলামের মরদেহ শনাক্ত করা হয়। এরপর বুধবার পিয়াস রায় ও আলিফুজ্জামানকে শনাক্ত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ