মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

শিশুপার্কে জিয়ার নাম মুছে ফেলা হীনম্মন্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগের শিশুপার্ক থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম বাদ দেয়ার সিদ্ধান্তকে একটি কাপুরুষিত সিদ্ধান্ত বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা।

তারা বলছেন, এভাবে জিয়ার নামকে বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না।

এই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান ভোটারবিহীন সরকার।

এখন জিয়া শিশু পার্কের নামও মুছে ফেলার চক্রান্ত হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে সরকারের এধরনের উদ্যোগকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ করছি। এধরনের প্রতিহিংসার উদ্যোগ থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানাচ্ছি।

শিশুপার্কে জিয়ার নাম মুছে ফেলাকে এক ধরণের হীনম্মন্যতা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.ফাওয়াজ হোসেন শুভ বলেন, এখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি।

আমরা বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনবো। জিয়ার নাম মুছে ফেলার এই প্রতিহিংসার উদ্যোগকে জনগণই মূল্যায়ন করবে। বাংলাদেশের জনগণ সময়মতো ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দিবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড.রফিকুল ইসলাম হিলালী বলেন, সরকার শহীদ জিয়ার নাম মুছে ফেলার ঘৃণ্য উদ্যোগ নিলেও জাতির হৃদয় থেকে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। তিনি আছেন থাকবেন যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের অন্তরে।

বিএনপির সাবেক মহাসচিব ও চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ও মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ড.খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, শহীদ জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা কখনো মুছে ফেলা যাবে না।

জনগণের টাকা অপচয় করে শিশুপার্কের নাম পরিবর্তন মানুষ ইতিবাচক হিসেবে নিবে না উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হবে যে এই সরকার ইতিহাসের পাতা থেকে জিয়াউর রহমানকে একেবারে মুছে দিতে চায়।

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগের শিশুপার্কের নাম পরিবর্তন করেছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম সরিয়ে দেয়া হয়েছে। শহীদ জিয়া শিশু পার্ক থেকে নতুন নাম হয়েছে শুধু শিশু পার্ক।

এক সপ্তাহের মধ্যে শিশুপার্কের আগের নামফলক সরিয়ে নতুন নামফলক বসানো হবে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ