মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

৫৫ বছরের নারীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার রাজশাহীর চারঘাটে প্রতিবেশীর হাসুয়ার কোপে মর্জিনা বেগম লতা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মাদকসেবী মকসেদ আলীকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম ওই গ্রামের মৃত সাইফুল ইসলাম তারার স্ত্রী ও মকসেদ আলী জামাল উদ্দীন প্রামানিকের ছেলে।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, মকসেদ হেরোইন সেবন করে। সকালে মাদকের টাকার জন্য মকসেদ তার মা সপুরা বেগমকে মারধর করছিল। এ সময় তাকে বাধা দেন প্রতিবেশী মর্জিনা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে হাসুয়া নিয়ে মর্জিনা বেগমকে ধাওয়া করে মকসেদ। এক পর্যায়ে পেছন থেকে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা বেগম। পরে স্থানীয়রা মকসেদ আলীকে ধরে গণপিটুনি দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ