মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

আবারো বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় ঢাকা দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় এবারও ঢাকা দ্বিতীয়। আর প্রথম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) জরিপে এই তথ্য উঠে এসেছে।

সূচকে এর আগেও ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়তে। এবার ঢাকার বাতাসকে বলা হয়েছে ‘ভেরি আনহেলদি’ বা অত্যন্ত অস্বাস্থ্যকর। বুধবার প্রকাশিত এই সূচকে ঢাকার স্কোর ২৩৮।

স্মার্টফোনের একটি এপ্লিকেশন এয়ার ভিসুয়াল দিয়ে বাতাসের ডাটা সংগ্রহ করে এই সূচক করা হয়। এ হিসাবে সবচেয়ে দূষিত থেকে পর্যায়ক্রমে ১০টি শহর হলো নেপালের কাঠমান্ডু, বাংলাদেশের ঢাকা, পাকিস্তানের লাহোর, চীনের শেনিয়াং, বেইজিং, ভারতের কলকাতা, থাইল্যান্ডের চিয়াংমাই, চীনের চেংদু, ভারতের দিল্লি ও চীনের সাংহাই।

এদিকে চলতি বছরের ১৮ মার্চ প্রকাশিত ইউএস এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির জরিপেও দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে রয়েছে। ওই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা হলো বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর মধ্যে চতুর্থ। সূচক মূল্যায়ন যার ১৯৫। ওই জরিপেও সবচেয়ে বেশি দূষিত নগরী হিসেবে নেপালের রাজধানী কাঠমান্ডুকে দেখানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ