মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নবীকে নিয়ে কটুক্তি; পল্লী চিকিৎসক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় প্রফুল্ল হালদার (৩৭) নামের এক পল্লী চিকিৎসককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (২৩ মার্চ) সকালে আটককৃতকে জেলে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে।

আটক প্রফুল্ল শিকারপুর বন্দরের বিষ্ণুপ্রিয়া ফার্মেসীর মালিক ও পল্লী চিকিৎসক এবং পূর্ব মুন্ডপাশা গ্রামের মনোরঞ্জন হালদারের পুত্র।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক প্রফুল্ল হালদার তার “বিষ্ণুপ্রিয়া ফার্মেসী” নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, মক্কা শরীফ ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন কটুক্তিমূলক কয়েকটি পোস্ট ও স্ট্যাটাস শেয়ার করে। বিষয়টি ছড়িয়ে পরলে পুরো উপজেলায় ব্যাপক তোলপাড় শুরু হয়। স্থানীয়রা একাধিকবার ওই পল্লী চিকিৎসককে তার ফেসবুক আইডি থেকে পোস্টগুলো মুছে ফেলতে অনুরোধ করলেও সেকোন কর্নপাত করেনি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মুসলিম জনতা বিক্ষুব্ধ হয়ে প্রফুল্লর দোকান ঘেরাও করলে তাৎক্ষণিক শিকারপুর ক্যাম্প পুলিশ অভিযুক্ত ব্যবসায়ী প্রফুল্লাকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, ইসলাম ধর্ম ও বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় ব্যবসায়ী প্রফুল্ল হালদারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের সময়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ