মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল ভোগ করছেন বিএনপি নেতারাও : ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার আমলে শুধু হাওয়া ভবনের উন্নয়ন হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সারাদেশের উন্নয়ন হয়েছে। যার সুফল ভোগ করছেন বিএনপি নেতারাও বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার একটি এনজিও অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের উত্তরে হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র মানে এক দল এক জায়গায় বিজয় অর্জন করবে, আরেক দল অপর জায়গায় বিজয় অর্জন করবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কে পাবে সেটা বড় কথা।

তিনি আরও বলেন, বিগত দিনে এই সরকার সংখ্যাগরিষ্ঠ ছিল, ভবিষ্যতেও থাকবে। তার মানে এই নয় যে ৩০০ আসনেই বিজয় লাভ করবে। আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্বপ্ন দেখছি, ৩০০ আসনে বিজয়ের স্বপ্ন নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম মুকুল, জাসদ নেতা আখতার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

এরপর তিনি কুষ্টিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- নিয়ে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেল ৩টায় মিরপুর উপজেলার খাদিমপুর গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তথ্যমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ