মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

পশুরাও কি ধূমপান করে? হাতির ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষ ধুমপান করে। এতদিন তো এটাই জানে সবাই। তবে  ভারতের কর্নাটকের একটি বুনো হাতির ‘ধূমপানের’ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও দেখে সবার কৌতূহল আসলে ঘটনাটি কি। হাতি কি সত্যি সত্যি ধূমপান করছে, নাকি অন্য কিছু।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি শুঁড় দিয়ে মুখের ভেতর কি যেন ঢুকাচ্ছে। এরপর সাদা ধোঁয়া ছাড়ছে।

ভিডিওটি ধারণ করেছিলেন ‘কনজারভেটিভ সাপোর্ট অ্যান্ড পলিসি অ্যাট দ্য ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি ইন্ডিয়া’র সহকারী পরিচালক বিনয় কুমার।

বিনয় কুমার জানান, আসলে জঙ্গলে কিছু একটা পুড়ছিল। আগুন নিভে যাবার পর হাতিটি এগিয়ে গিয়ে সেটি মুখে ঢুকিয়ে দেয়। হয়তো মুখের ভেতর গরম লাগার কারণে সে মুখ ঠাণ্ডা করার জন্য জোরে হাওয়া ছাড়ে। তার সাথেই সাদা ধোঁয়া বের হয়ে আসে যা দূর থেকে ধূমপানের মতো মনে হয়েছে।

https://www.youtube.com/watch?time_continue=23&v=Gf8-M7oKgeM


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ