মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

স্বাধীনতা দিবসে দেশের সব আলিয়া মাদরাসায় আলোচনা-প্রার্থনা ও খেলাধুলা আয়োজনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দেশের সব মাদরাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে।

বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব মাদ্রাসার অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী মাদরাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিচারণ, আলোচনা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে।

গত ২০ মার্চ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা যায়।

নির্দেশনায় আরো বলা হয়, ২৫ মার্চ মাদরাসায় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ আলোচনাসভা আয়োজন করতে হবে। ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করতে হবে।

পরদিন ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাদরাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে নির্দেশনায় বলা হয়েছে। এদিন সকালে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ক্রীড়া অনুষ্ঠানে মাদরাসাগুলোর শিক্ষার্থীদের অংশ নিতে হবে।

এ ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল ম্যাচ অথবা দেশীয় খেলার আয়োজন করতে নির্দেশনায় বলা হয়েছে।

খুলবে বন্ধ হওয়া শতশত মাদরাসা; পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের আদল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ