শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

ছাত্রলীগ নেতাকে সালাম না দেয়ায় গোপনাঙ্গে লাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগ নেতাকে সালাম না দেয়ায় গোপনাঙ্গে লাথি মেরে তাকে গুরুতর আহত করা হয়েছে ঢাবির উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগ উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক হাসান গাজীকে।

শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্যার এ এফ রহমান হলের গেস্ট রুমে এ ঘটনা ঘটে।

মারধরে নেতৃত্ব দানকারীরা হলেন হল শাখা ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের কাউসার মণ্ডল ও ছাত্রলীগের অর্থ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেলিম রেজা। উভয়েই ৩য় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী এবং অভিযুক্তরা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের অনুসারী।

এদিকে, মারধরের পরে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী হাসান গাজীকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি আছেন।

জানা যায়,  হাসান গাজীকে মারধরের পর থেকে তার প্রশ্রাব বন্ধ হয়ে যায়। ডাক্তার ওই শিক্ষার্থীকে ইউএসজি করাতে বলেছে। তবে এখন পর্যন্ত তার সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার বলেন, তাকে আমি দেখতে না গেলেও তার চিকিৎসার সব ভার আমি নেব। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার বলেন, ঘটনা ঘটেছে সত্যি। যারা এ সংগঠনপরিপন্থী কাজ করেছে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা নেব।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওর চিকিৎসা হচ্ছে। আমরা হলের পক্ষ থেকে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে যদি এমন কিছু ঘটে থাকে তবে আমরা হল প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ