মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

এক থানার ৯ স্কুলে পুরুষ শিক্ষক মাত্র ৪ নারী শিক্ষক ৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সব মিলিয়ে রাজধানীর রমনা থানায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট ৯টি। এ ৯টি স্কুলে মোট ৬৮ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ৪ জন পুরুষ আর মহিলা শিক্ষকের সংখ্যা ৬৪ জন। অথচ, এ থানায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মঞ্জুরীকৃত ৭৯ টি শিক্ষক পদ রয়েছে। ১১টি পদ এখনো শূন্য রয়েছে।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য থেকে নেওয়া  এডুকেশন বাংলার এক বিশ্লেষণে  এসব তথ্য উঠে আসে।

এডুকেশন বাংলার খবরে বলা হয়, বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঞ্জুরীকৃত ১২ পদের মধ্যে ২ জন পুরুষ শিক্ষক ৮ জন মহিলা শিক্ষক ও ২ টি পদ শূণ্য। দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১০ টি পদের মধ্যে ০ জন পুরুষ, ৯ জন মহিলা শিক্ষক ও ১ টি পদ শূণ্য।

ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮ টি পদের মধ্যে ০ জন পুরুষ ৭ জন মহিলা শিক্ষক ও ১ টি পদ শূণ্য। নিধুস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮ টি পদের মধ্যে ৮ জনই মহিলা শিক্ষক। রমনা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ টি পদের মধ্যে ০ জন পুরুষ ১ জন মহিলা শিক্ষক ও ৪ টি পদ শূণ্য।

আডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২ টি পদের মধ্যে ১ জন পুরুষ ৯ জন মহিলা শিক্ষক ও ২ টি পদ শুণ্য । সামাজিক শিক্ষা কেন্দ্র -১ এ মোট ৫ টি পদের মধ্যে ১ জন পুরুষ ৪ জন মহিলা শিক্ষক।

 

নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ টি পদের ১জন পুরুষ ৪ জন মহিলা শিক্ষক। খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৭ টি পদের মধ্যে ০ জন পুরুষ ৬ জন মহিলা শিক্ষক ও ১ টি পদ শূণ্য।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রাথমিকে ৬০ শতাংশ নারী শিক্ষক নিয়োগ পান।

বাকি ৪০ শতাংশ পুরুষ কোটা রয়েছে। সারা দেশের চিত্রই এভাবে হওয়ার কথা থাকলেও ঢাকায় নারী শিক্ষকের সংখ্যা বেশি।

 

ঢাকার সরকারি প্রাইমারি স্কুলগুলোতে নারী শিক্ষকদের প্রাধান্য। স্কুলগুলোতে নারী শিক্ষকের সংখ্যা শুধু বেশিই নয়। এমন শতাধিক স্কুল রয়েছে যেখানে কোনো পুরুষ শিক্ষকই নেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ