মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মারকাযুল ফুরকানে স্বাধীনতা উদযাপন ও হাফেজ আবু রায়হানকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মুগদায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ২৬ মার্চ প্রত্যুষে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। জাতীয় কর্মসূচির আলোকে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

কর্মসূচিতে ছিল এ মাদরাসার নয়জন ছাত্রের পবিত্র কুরআন হিফজ সবক, সম্প্রতি বিশ্ব হিফজ প্রতিযোগিতায় ৫০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের ক্ষুদে কারী হাফেজ আবু রায়হানকে সংবর্ধনা উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান, ইসলামি সংস্কৃতি অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. মোশাররাফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে মুগদা থানা ইমাম-ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা তফাজ্জল হক ও এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শুনুন কারি আবু রায়হানের একটি সুন্দর তেলাওয়াত

‘মাদরাসায় স্বাধীনতার অনুষ্ঠানে যে আনন্দ পেয়েছি তা অন্য কোথাও পাইনি’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ