মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ট্রাম্পের সেই নগ্ন মূর্তি নিলামে উঠছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নিলামে তোলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ নগ্ন মূর্তিটি। জুলিয়েনস অকশনের পক্ষ থেকে এই নিলামের কথা ঘোষণা করা হয়েছে। নিলামে মূর্তিটির অন্তত ৩০ হাজার ডলার দাম উঠবে বলে মনে করা হচ্ছে। খবর এবিপি আনন্দ।

জানা গেছে, নিউ জার্সির জুলিয়েন’স অকশন হাউসে আগামী ২ মে এই নিলাম হবে। এই অকশন হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’ নামে ট্রাম্পের এই মূর্তির জন্য ৩০ হাজার মার্কিন ডলার দর উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিউ ইয়র্ক, স্যান ফ্র্যান্সিসকো, সিটল, ক্লিভল্যান্ড ও লস অ্যাঞ্জলেসে প্রকাশ্যে ট্রাম্পের এই নগ্ন মূর্তিগুলি তৈরি করেন একদল শিল্পী। একটি বাদে সব মূর্তি ভেঙে ফেলা হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। শেষ মূর্তিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাটি ও সিলিকন দিয়ে তৈরি ওই মূর্তি। এর আগে ২০১৬-র অক্টোবরে এরকম একটি মূর্তি ২২ হাজার ডলারে বিক্রি হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ