মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

এখনো আমি মন্ত্রী হতে পারিনি: আ হ ম মুস্তফা কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি এখনও মন্ত্রী হতে পারিনি। যেদিন দেশের সব তরুণ তরুণী চাকরি পাবে, সব ছেলে-মেয়ে স্কুলে যাবে, সেদিন আমি মন্ত্রী হতে চাই। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের মন্ত্রী হতে চাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনারা প্রস্তাব দেন, আমি দু’মাসের মধ্যে প্রজেক্ট অনুমোদন করে দিব। প্রধানমন্ত্রী চান এ বিশ্ববিদ্যালয়ের নাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, আমিও তাই চাইব।

কুমিল্লাহ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়া কয়েকজনের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ভালো কাজের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে। প্রত্যেকটি চাকরি কীভাবে এখানে হল, আমার নাম কীভাবে ব্যবহার করা হল সেগুলো খতিয়ে বের করবেন, তাদেরকে স্ব-সম্মানে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বলবেন। আমি কারো চাকরির জন্য সুপারিশ করি নাই।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট দূরীকরণসহ বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সহায়তার আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ