শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

'আমাদের স্বপ্ন হচ্ছে বিশ্বের শীর্ষ দশে নিজেদের নাম লেখানো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেন,  আমাদের স্বপ্ন হচ্ছে বিশ্বের শীর্ষ দশে নিজেদের নাম লেখানো। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তব্যকালে গণতন্ত্র ও অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে নিজেদের নাম লেখাতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইস্তাম্বুলে ৮০টি স্কুল উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্কের উন্নতি ও সামর্থ যেভাবে বাড়ছে সেভাবে প্রতিকূলতাও বাড়ছে। এজন্য আমাদের স্বপ্নে পৌঁছানো সহজ নয়।

সিরিয়ার আফরিনে অপারেশন অলিভ ব্রাঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, তুর্কি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৮৭২জন পিকেকে গেরিলাকে নিঃশেষ করেছে।

উল্লেখ্য, নিহত, আত্মসমর্পণ কিংবা আত্মঘাতীকে তুরস্ক নিঃশেষ বলে থাকে।

এর আগে রোববার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তুর্কি সেনারা তাদের দায়িত্ব পালনে এবং লক্ষ্য অর্জনে কখনো পিছপা হবে না।

সূত্র : আনাদলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ