শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

কাশ্মীরিদের পক্ষে টুইট করে ভারতীয় মিডিয়ার তোপে আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: গত তিন দিন ধরে কাশ্মীরে চলমান ভারতীয় সেনাবাহিনীর নির্বিচারে গুলি ও নির্যাতনে এ পর্যন্ত ২০ জনের বেশি নিহত ও কমপক্ষে ২০০জন আহত হয়েছেন।

পাকিস্তানের সরাকরি বেসরকারি জনগণের পাশাপাশি এর বিরুদ্ধে নিন্দা জানিয়ে টুইট করেছেন পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন শহিদ আফ্রিদি। আর এ নিয়ে ভারতীয় মিডিয়ায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।

শহিদ আফ্রিদি তার টুইটে লিখেছেন, কাশ্মীরের অবস্থা খুবই উদ্বেগজনক। স্বাধীনতা ও সার্বভৌমত্তের জন্য সংগ্রাম করা নিরীহ কাশ্মীরিদের ভারতের জালিম সরকার গুলি চালিয়ে শহিদ করে চলছে।

কাশ্মীরের অবস্থা নিয়ে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ কেন কথা বলছে না? তারা আজ কোথায়? তাদের উচিত এ নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

ভারতীয় মিডিয়ার ভাষ্য মতে শহিদ আফ্রিদি তার টুইটে ভারতকে অপমান করেছেন!

সূত্র: এক্সপ্রেস নিউজ

কাশ্মীর বিষয়ে জাতিসংঘের জরুরী হস্তক্ষেপ চায় পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ