মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গা সংকট নিরসনে ১৬ দফার ‘ঢাকা ঘোষণা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট ঘোষণা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৭ দফা প্রস্তাবনা এবং ১৬ দফা সম্বলিত ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী সংকট : টেকসই সমাধানের লক্ষ্য’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের গতকাল শেষ দিনে এই ৭ দফা দেওয়া হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজন করেছে একশন এইড বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ঘোষণাপত্রটি বাংলাদেশ ও মিয়ানমার সরকার, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের সরকার ও কূটনৈতিক মিশনসহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে পাঠানো হবে।

প্রস্তাবনার মধ্যে রয়েছে গণহত্যা বা জাতিগত নিধন বা মানবতাবিরোধী অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা; রোহিঙ্গাদের যারা সহযোগিতা করেছেন তাদের স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন বিষয় রয়েছে।

এছাড়া ১৬ দফার ঢাকা ঘোষণার উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে গ্লোবাল সামিট-২০০৫ প্রতিশ্রুতি এবং জাতিসংঘের চার্টার অনুসারে গণহত্যা; গণদেশান্তরের মতো পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের সুস্পষ্ট ঘোষণা এবং বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়ের স্বীকৃতি দাবি।

সম্মেলনে দুই দিনের ছয়টি সেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা, সুরক্ষা, অর্থনৈতিক ঝুঁকি, দেশীয় ও আন্তর্জাতিক আইন, নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক মাত্রা নিয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে বিশ্লেষণপত্র ও গবেষণা তুলে ধরেন।

আরও পড়ুন :  রোহিঙ্গাবিরোধী প্রচারণায় ফেসবুককে ব্যবহার করা হয়েছে: জাকারবার্গের স্বীকার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ