রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফগানে মানুষ হত্যার দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছে আমেরিকা: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করছে।

তিনি দাবি করেন, ওয়াশিংটন আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে না পারার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টাও করছে।

যা গত কয়েকবছর ধরে দৃশ্যমান। তিনি গত সোমবার কুন্দুজে মাদরাসায় হামলা ও ১০০ ছাত্র নিহতের ঘটনায় নিন্দাও জানান।

রাশিয়া তালেবানকে কোনো ধরনের সহযোগিতা করছে না বলেও জানান তিনি।

বুধবার রাতে মস্কোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মারিয়া।

সম্প্রতি একাধিক মার্কিন সামরিক ও বেসামরিক কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, তালেবানকে অস্ত্র সাহায্য দিয়ে আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে মস্কো।

সংবাদ সম্মেলনে ব্রিটেনে সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টা নিয়েও কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

যেভাবে আমি আফগানিস্তানে নিহত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ