শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

চট্টগ্রামে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণের জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আজমকে অপহরণের পর হত্যার দায়ে তিন জনের ফাঁসির রায় দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আজ চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা ছয় বছর আগের (২০১২ সালের ১৩ অগাস্ট) দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব রায় রাজু, বিজয় ভট্টচার্য ও আবদুস সালাম বেলাল। তাদের মধ্যে কারাগারে থাকা রাজীবকে রায়ের সময় আদালতে হাজির করা হলেও বাকি দু'জন পলাতক। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি রেজাউল করিম খোকনকে বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, ‘২০১৩ সালের ২৬ মে পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আদালত বিচার কাজ শুরু করে। বাদীপক্ষে মোট ২৪ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।’

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৩ অগাস্ট রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এলাকা থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুাহাম্মদ আজমকে অপহরণ করে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করে আসামিরা। ওই ঘটনায় আজমের মা বাদী হয়ে চার জনের বিরদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর পুলিশ প্রথমে রাজুকে এবং পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর তিন জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বছরের ১২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার পোমরায় আসামি বিজয়ের বাড়ির পাশ থেকে আজমের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। তিন আসামি আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ