মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

৩ মে থেকে শুরু হচ্ছে দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের দীনি শিক্ষা কোর্স ‘দ্বীনিয়াত’ এর কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে ৩ মে। ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স রাজধানী ঢাকার উত্তরার আয়েশা মসজিদে অনুষ্ঠিত হবে।

দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি মুহাম্মদ সালমান, প্রধান প্রশিক্ষক মুফতি নোমান ও সহকারী প্রশিক্ষক মুফতি সাঈদসহ দেশের বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণ কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

কোর্সে প্রধানত ৭টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হবে। তাহলো, দ্বীনিয়াত মক্তবের নিজাম (ব্যবস্থাপনা), দ্বীনিয়াত মক্তবের নিসাব (পাঠ্যক্রম), দ্বীনিয়াত মক্তবের তরিকায়ে তালিম (শিক্ষাদান পদ্ধতি), দ্বীনিয়াত মক্তবের নেগরানি (পরিদর্শন), শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা, আদর্শ শিক্ষকের গুণাবলী ও পাঠদান কৌশল, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

মুফতি মুহাম্মদ সালমান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্বের বিপুল সংখ্যক মুসলিম শিশু দীনি শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেনো সাধারণ শিক্ষার পাশাপাশি দীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্যই দ্বীনিয়াত।

যারা আমাদের এ প্রশিক্ষণ করবেন তারা ‘দ্বীনিয়াত’ মক্তবে পাঠদান ও তা পরিচালনার যোগ্যতা অর্জন করবেন।’

যারা দ্বীনিয়াতের শিক্ষক হতে চান না; কিন্তু অন্যত্র শিক্ষকতা করতে চান তারাও এ কোর্স থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবে আশা ব্যক্ত করেন তিনি।

কেননা তার মতে দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণে মৌলিকভাবে দ্বীনিয়াতের সিলেবাস ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলেও এমন অনেক বিষয় এখানে শেখানো হয় যা যে কোনো শিক্ষকের জন্য প্রয়োজন।

যেমন, শিশু মনোবিজ্ঞান। শিশুকে উপযুক্ত শিক্ষাপ্রদানে, পাঠদানে মনোযোগী করতে এবং লেখাপড়াকে তার কাছে আনন্দময় করতে এ বিষয়টি সবার জানা প্রয়োজন।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এ কোর্সটি মাত্র ১ হাজার টাকায় সম্পন্ন করা যাবে।

নিজামুদ্দীনে চলছে বাংলাদেশিদের জোড়ের প্রস্তুতি : নেই কাকরাইলের অধিকাংশ আলেম শুরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ