মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

পরিচ্ছন্নতায় গড়া রেকর্ড বঙ্গবন্ধুকে উৎসর্গ করলেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একসঙ্গে পরিচ্ছন্ন কর্মসূচির রেকর্ড উপহার দিলেন বঙ্গবন্ধুকে। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের ডাকে শহরে প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেজ বুকে থাকা আগের রেকর্ডের লোকসংখ্যার থেকে প্রায় দ্বিগুণ লোক অংশ নিয়েছে।

এতে করে পরিচ্ছন্নতায় নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। আর এ রেকর্ড সাঈদ খোকন উৎসর্গ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এর আগে পরিচ্ছন্ন কর্মসূচির গিনেজ বুকে থাকা পূর্বের রেকর্ডে অংশগ্রহণকারী লোকসংখ্যা ছিল ৫০৫৮ জন। আর আজকের এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন ১৫ হাজার ৩০৪ জন।

শুক্রবার ১০টা ৩৮ মিনিটে গুলিস্তানের জিরো পয়েন্টে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এবং ১ মিনিট পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমরা নতুন রেকর্ড গড়লাম। বাংলাদেশের এই বিশ্বরেকর্ড ঢাকার মেয়র হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি।

শুক্রবারের এই কর্মসূচিতে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন। গিনেজ বুকে নতুন রেকর্ডের লক্ষ্যে প্রয়োজনের তুলনায় অধিক জনসমাগম হওয়ায় অন্যান্য নিয়মগুলো ঠিক থাকলে পরিচ্ছন্নতায় বাংলাদেশ নতুন রেকর্ড করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

‘পরিচ্ছন্ন ঢাকা’ অভিযানে ১২ হাজার নগরবাসী (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ