মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বেফাকের পরীক্ষাপদ্ধতি অনুসরণযোগ্য : ২ পাক শিক্ষাকর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পরীক্ষাপদ্ধতি দৃষ্টান্ত হওয়ার  যোগ্য ও অনুসরণ করার মতো; পাকিস্তানের ইন্টারমিডিয়েট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইনাম আহমদ ও মেট্রিক বোর্ডের চেয়ারম্যান ড. সাঈদু্দীন এমনটি বলেছেন।

পাকিস্তানের অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম দৈনিং জঙ্গ তাদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, দেশের সাধারণ শিক্ষাবোর্ড বেফাকের পরীক্ষাপদ্ধতি থেকে উপকৃত হতে পারে। বরং প্রয়োজন হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও সরকারি শিক্ষাবোর্ড একত্র হয়ে এমন একটি শিক্ষাপদ্ধতি গঠন করুক যাতে একে অপরের অভিজ্ঞতা দ্বারা আরো সমৃদ্ধ হতে পারে।

তারা বলেন, বেফাকের পরীক্ষাকেন্দ্রগুলো পর্যবেক্ষণের অভিজ্ঞতা বলছে, বেফাকুল মাদারিসের পরীক্ষাপদ্ধতিতে নকল ও দুর্নীতির কোনো অবকাশ নেই। অথচ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সাধারণ মানুষের মতামত খুবই তিক্ত।

বেফাকুল মাদারিসের পরীক্ষা পর্যবেক্ষণকালে মিডিয়াকে দেয়া বিবৃতিতে তারা এসব কথা বলেন।

গতকাল রোববার দুই বোর্ডের এ দুই চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মারকায জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা বিননুরি টাউন এবং জামে মসজিদ বাইতুল মোকাররম গুলশানে ইকবালে অবস্থিত পরীক্ষা সেন্টারগুলোর দীর্ঘ পর্যবেক্ষণ করেন এবং বেফাক সভাপতি মাওলানা ডাক্তার আবদুর রাজ্জাক ইসকানদারের সঙ্গে বিশেষ সাক্ষাতের সময় সাংবাদিকদের সঙ্গে  ব্রিফ করেন।

এসময় ইন্টারমিডিয়েট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইনাম আহমদ বলেন, বেফাকুল মাদারিসের পরীক্ষাপদ্ধতি দৃষ্টান্ত হওয়ার যোগ্য এবং অনুসরণ করার মতো।

এক নজরে বিচারপতি আল্লামা তাকি উসমানী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ