রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হিজাবী নারীকে আমি সম্মান করি: ফ্রান্সের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সামাজিক অখণ্ডতা রক্ষায় দেশে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান।

এসময় তিনি বলেন, আমি হিজাব পরিহিতা সকল নারীকে সম্মান করি।

ম্যাকরন বিএফএম চ্যানেলের সাংবাদিকদের সাথে আলোচনায় বলেন, গত কয়েক বছর বিশ্বে অভিবাসনস্রোতের কারণে ফ্রান্সে ব্যাপক-আকারে ইসলামের প্রসার শুরু হয়েছে।

তিনি জানান, ফ্রান্সে মুসলিম নাগরিকদের সংখ্যা সাড়ে চার হতে ছয় মিলিয়নের মতো।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম ফ্রান্সের জন্য অনেকটা নতুন। আমাদের অনেক নাগরিক ইসলামকে ভয় পায়, আমি তাদের বলবো, ঐক্যবদ্ধ থাকার জন্য প্রত্যেক বিশ্বাসীর স্বাধীনতার প্রতি সন্মান জানাতে হবে।

হিজাব পরিধান বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাকরন বলেন, আমি হিজাব পরিহিতা প্রত্যেক নারীকে
সম্মান করি। ফ্রান্সের প্রত্যেক নাগরিককে তাদের সন্মান করতে হবে, হিজাব নিষিদ্ধের সমর্ধক আমি নই।

ম্যাকরন বলেন, ইসলামে চরমপন্থা না থাকা সত্ত্বেও চরমপন্থী ও উগ্র স্রোতের কারণে ইসলাম-ভীতি তৈরি হয়েছে।

আল জাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ