মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

গ্লোবাল সামিট অব উইমেন্সের আজীবন সম্মাননা এওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গ্লোবাল ওমেন’স লিডারশিপ এওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাঁর নেতৃত্বে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারীর উদ্যেক্তার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এওয়ার্ডটি দেয়া হচ্ছে তাকে।

২৭ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে ‘২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল সামিট অব উইমেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজীবন সম্মাননা এওয়ার্ড প্রদান করবে।

গতবছর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ পদক পান। ইতোপূর্বে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা, জাতিসংঘের সাবেক শরণার্থী বিষয়ক হাইকমিশনার সাদাকো ওগাতা, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসনসহ অনেক প্রথিতযশা ব্যক্তি এই মর্যাদাপূর্ণ সম্মাননা গ্রহণ করেছেন।

 

প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সম্পর্কে মঙ্গলবার এখানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ এপ্রিল শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ২৬ এপ্রিল সিডনির উদ্দেশে যাত্রা করবেন।

সম্মেলনে যোগ দিতে গ্লোবাল সামিট অব উইমেন ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।
বিশ্বব্যাপী নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে গ্লোবাল সামিট অব উইমেন এ ধরনের সম্মেলনের আয়োজন করে থাকে।

সফরকালে ২৮ এপ্রিল সিডনিতে কমনওয়েলথ হাউসে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন।

বৈঠককালে দুই নেতা মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, নিরাপত্তা, শিক্ষা এবং ক্রীড়া বিষয় নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং সিনিয়র সরকারি কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল ভোরে দেশে ফিরবেন।

এসএস

আরো পড়ুন : দেশে ফিরে বিজেপি নেতাদের বিতর্কিত বক্তব্যের জবাব দিলেন কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ