রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুর সিটি নির্বাচনের ৫ প্রার্থীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

শনিবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ পরিচালিত  ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

দণ্ডিতরা হলেন ৫ নম্বর ওয়ার্ডের দবির সরকার, ৬ নম্বর ওয়ার্ডের মীর মো. আসাদুজ্জামান তুলা, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জায়েদা আক্তার, নাসরিন আক্তার নাজমা ও মাহমুদা আক্তার মুক্তি।

সহকারী রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান জানান, আলোক সজ্জা, আঠা দিয়ে দেয়াল ও গাড়িতে পোস্টার লাগানোর অভিযোগে দুইজন সাধারণ এবং তিনজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীকে ৭০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তারিফুজ্জামান জানান, দবির সরকারকে আলোকসজ্জার অপরাধে ২০ হাজার টাকা, মীর মো. আসাদুজ্জামান তুলাকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা, জায়েদা আক্তারকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা, নাসরিন আক্তার নাজমাকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা এবং মাহমুদা আক্তার মুক্তিকে আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচন; দুই আলেমের নগরপরিকল্পনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ