শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য সমুন্নত রেখে জাতীয় উন্নয়নে দলমত এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের লোকেরা এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও রীতি-নীতি পালন করে আসছে।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ঐতিহ্যগত মূল্যবোধ সমুন্নত রেখে এবং মহামতি বুদ্ধের আদর্শ ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের সার্বিক উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি বলেন, গৌতম বুদ্ধ তার বাণীতে বলেছেন, ‘অহিংসাই পরম ধর্ম’, যা সমাজের জন্য আজও প্রযোজ্য।
আবদুল হামিদ বলেন, ‘আমি বিশ্বাস করি সামাজিক অবক্ষয় রোধে বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে।’

আরো পড়ুন- সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না বললেন কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ