শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাবুলে বোমা বিস্ফোরণ: ৬ সাংবাদিকসহ নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বার্তা সংস্থা এএফপির প্রধান ফটোগ্রাফারসহ ছয় সাংবাদিক রয়েছেন।

রাজধানী কাবুলের শাশদারাক এলাকায় মোটরসাইকেলের সাহায্যে প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এটি আত্মঘাতী হামলা ছিল বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হন।

প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে সাধারণ মানুষ ও সাংবাদিকরা জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ছয় সাংবাদিকসহ বহু মানুষ প্রাণ হারান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের প্রধান চিত্রগ্রাহক শাহ মারাই এই বিস্ফোরণে নিহত হয়েছেন। সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থাটি দাবি করেছে।

কাবুলের শাশাদারাক এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়,গোয়েন্দা বিভাগ এবং ন্যাটোর ভবন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ