শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বজ্রাঘাতে আজও সারাদেশে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সারাদেশে সর্বমোট ২২ জনের পর আজ আবার বজ্রাঘাতে নারায়ণগঞ্জে চার জন, জামালপুরে দুই জন, পাবনায় একজন ও মৌলভীবাজারে দুই জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ সোমবার দুপুরে রূপগঞ্জে তিন জন ও সোনারগাঁয়ে একজনসহ মোট চার জন নিহত হয়েছেন।জামালপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। সোমবার সকালে জেলার ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।

 

পাবনার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বজ্রপাত ও অঝোর বৃষ্টিও ছিল। জেলার ঈশ্বরদীতে বৃষ্টির সময় বজ্রাঘাতে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে।

 

মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকায় গরু চরাতে গিয়ে তমিজ উদ্দিন (২৪) নামের একজন বজ্রাঘাতে মারা গেছেন। সোমবার দুপুরে তিনি মারা যান। কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন- ঝড়-তুফানের দিনে যে দোয়া পড়বেন (ভিডিও)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ