শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাবুলে আবারো বোমা হামলায় ১০ সাংবাদিকসহ নিহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আবারো আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্যাঞ্চলে আত্মঘাতী বোমা হামলা বিস্ফোরণ ঘটেছে। এ সময়ে ঘটনাস্থলে একদল সাংবাদিক উপস্থিত ছিলেন।

একই জায়গায় দ্বিতীয়বার হামলা ১০ সাংবাদিকসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক  আইএস।

একজন হামলাকারী মোটরবাইকে করে এসে প্রথম হামলাটি চালায়। তখন সেখানে সাংবাদিকসহ লোকজন ছুটে গেলে তার ১৫ মিনিট পরেই চালানো হয় দ্বিতীয় হামলাটি।

বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের প্রধান ফটোসাংবাদিক শাহ মারাই হামলায় নিহত হয়েছেন। পুলিশের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে এএফপি বলছে, ‘হামলাকারী একজন সাংবাদিকের বেশে সেখানে গিয়েছিলেন। লোকজন জড়ো হওয়ার পর সে এই বিস্ফোরণটি ঘটায়।’

রেডিও ফ্রি ইউরোপও নিশ্চিত করেছে যে তাদের দু’জন সাংবাদিকও নিহত হয়েছেন। তারা হলেন আবদুল্লাহ হানানজাই এবং মোহাররম দুররানি। আরো যেসব সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে ওয়ানটিভির দু’জন, টোলো নিউজের একজন এবং জাহান টিভির একজন এ বিস্ফোরণে নিহত হয়েছে।

তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আইএস এক বিবৃতিতে বলেছে, এই হামলার লক্ষ্য ছিল গোয়েন্দা বিভাগের সদর দপ্তর। কিন্ত পরবর্তিতে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

সূত্র: এএফপি

আরো পড়ুন- ‘ট্রাম্পের ‘শান্তি প্রস্তাব’ ফিলিস্তিনিদের অবশ্যই মানতে হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ