শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাম্প্রতিক সময়ে সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে জানাতে এ সম্মেলন করবেন।

সংবাদ সম্মেলনটি বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর গণভবনে অনুষ্ঠিত হবে বলে সোমবার (৩০ মে) জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী গত ১৫ থেকে ২৩ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন। সৌদি আরবের দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

গতকাল রোববার বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বেশ কয়েকবছর ধরে বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে আসছেন। তবে সফরের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও তাকে প্রশ্ন করা হয় এবং তিনি উত্তর দেন।

টিএ/আরো পড়ুন-নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ