রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফগানিস্তানে ২ পক্ষের সংঘর্ষে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও তালেবানের মুখোমুখি সংঘর্ষে  অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের ৩ জন নিরাপত্তা বাহিনীর এবং ১৮ জন তালেবান সদস্য

আফগানিস্তানের উত্তরাঞ্চল ভিত্তিক সেনা ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা গুলাম হযরত করিমি বলেন, বাদাখশান প্রদেশের তাশকান ও শাহাদা জেলায় বুধবার রাতে দু’টি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও ১২ তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ বন্দুকযুদ্ধে আরো দুই আফগান সৈন্য ও ২০ জঙ্গি আহত হয়।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ্ শুজা সিনহুয়াকে বলেন, পার্শ্ববর্তী বাগলান প্রদেশের দুশি জেলায় বুধবার রাতে এক সংঘর্ষে ৬ তালেবান নিহত ও আরো নয়জন আহত হয়েছে।

তালেবানরা দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে তৎপরতা বাড়ানোর ফলে আফগানিস্তানে সংঘাত বেড়ে গেছে। এক সময় দেশটির উত্তরাঞ্চল শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাতই এ সংঘর্ষ বেঁধেছে বলে জানান কর্তৃপক্ষ।

আরো পড়ুন : সঙ্কটে তাবলিগ: দুই আলেমের বিপরীতমুখী মতামত

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ