রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ক্ষমা চাইলেন সেই ডিআইজি মিজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বিকালে সাংবাদিকদের পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান বলেন, সাংবাদিক এক ভদ্র মহিলার সঙ্গে আমার কনভারসেশন হয়েছে, এজন্য আমি স্যরি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানানো হয়েছে।

নারী কেলেঙ্কারির বিষয়ে ডিআইজি মিজান বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্তাধীন রয়েছে। এটা উনারাই ভালো বলতে পারবেন। উনার বিষয়টি কতটুকু প্রমাণিত হয়েছে, কতটুকু হয়নি।

অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে তিনি বলেন, আমার সম্পদের ব্যাপারে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। আমার ট্যাক্স ফাইলের বাইরে কোনো সম্পত্তি নেই তাদের জানিয়েছি। এ বিষয়ে আপনারা দুদকের কর্মকর্তাদের কাছে শুনবেন। এর বেশি কিছু বলতে পারব না।

মিজানের জিজ্ঞাসাবাদের ব্যাপারে দুদক সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে ডিআইজি মিজান তার ইনকাম ট্যাক্স ফাইল সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করবে আমাদের অনুসন্ধানকারী দল। তার কাছে সম্পদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পরে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ