রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শক্তিমান জনসংহতি সমিতির নেতা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রুপম চাকমা নামে আরেক নেতাও।

এ ব্যাপারে রাঙমাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শক্তিমানের সঙ্গে থাকা রুপম চাকমাও এ সময় আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। গত ১৮ই মার্চ রাঙামাটির কুতুকছড়ির এক বাড়িতে হামলা চালিয়ে খাগড়াছড়ির ইউপিডিএফ নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করে সন্ত্রাসীরা।

গত ১৯শে এপ্রিল খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকার এপিবিএন স্কুল গেইট এলাকায় তাদের ছেড়ে দেয়া হয়। ওই ঘটনায় দয়াসোনা চাকমার বাবা বৃষধন চাকমা জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমাসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন।

চলতি বছরের শুরুর দিকে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার ঘটনায় দায়ের করা মামলাতেও আসামির তালিকায় শক্তিমানের নাম রয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ