শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিহারে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন লেগে ২৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের বিহার রাজ্যে দুর্ঘটনা কবলিত বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন যাত্রী। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা যায়, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি মুজাফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর কোটওয়া থানা এলাকার চেতয়ার কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসটিতে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরই ছুটে আসেন উদ্ধারকাজে। তারা জানিয়েছেন, ৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সেখান থেকে বের করা যায়নি।

এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের মু্খ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন- পূজার ছুটি চেয়ে হিন্দু শিক্ষক পেলেন হজে যাওয়ার ছুটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ