শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইরানের হস্তক্ষেপ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান বাদশাহ সালমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহবান জানিয়েছেন। মরক্কোর বাদশাহ মোহাম্মেদ ভি’র সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে ঐক্যবদ্ধ হন দুদেশের এ শীর্ষ নেতা।

সৌদি বাদশাহ বলেন, সৌদি সরকার ও মরক্কোর জনগণ ইরানের পক্ষ থেকে যথেষ্ট হুমকির সম্মুখীন। সৌদি আরব ভাতৃপ্রতীম দেশ মরক্কোর নিরাপত্তা, ঐক্য এবং স্থিতিশীলতার ওপর আচড় লাগতে দেবে না।

এসময় এ দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রতি একমত পোষণ করেন।

উল্লেখ্য, গত তিন দিন আগে মরক্কো ইরানের প্রতি তার দেশে চরমপন্থী সংগঠনকে সহায়তার অভিযোগ এনে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। সৌদি আরবসহ কয়েকটি দেশ এসময় মরক্কোর এ উদ্যোগকে সমর্থন করে।

টিএ/ সূত্র: আল আরাবিয়া

‘সৌদি বাদশাহকে বলেছি, বাংলাদেশ কোনো যুদ্ধে অংশ নেবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ