শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘পাহাড়ে শান্তির মধ্যে অস্থিরতা তৈরিতে মতলবি মহল সক্রিয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাহাড়ে আজও রক্তপাত হলো। শান্তির মধ্যে অস্থিরতা তৈরির জন্য একটা মতলবি মহল সক্রিয়।

তিনি বলেন, কোটা আন্দোলন এবং পাহাড়ে হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে বড় ষড়যন্ত্র কাজ করছে।

শুক্রবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় আসরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

বৃহস্পতিবার (৩ মে) রাঙামাটির নানিয়ারচর বাজারে মোটরসাইকেলে করে যাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আহত হন তাকে বহনকারী মোটর সাইকেলের চালক রুপম চাকমাও।

শুক্রবার শক্তিমানের শেষকৃত্যে যোগ দেয়া পাঁচজনকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আহত হয়েছেন আরও পাঁচজন। দুপুরে উপজেলার সীমান্তবর্তী বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বাংলাদেশকে শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা অনেকের ঈর্ষার কারণ। সোজা পথে পারে না, বাঁকা পথে আসে। আলোতে পারে না, অন্ধকারের আশ্রয় নেয়, রক্তপাতের আশ্রয় নেয়, ষড়যন্ত্রের আশ্রয় নেয়।’

পাহাড়ে হামলায় ইউপিডিএফ প্রধানসহ নিহত ৫

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ