শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২৫ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলতি মাসের ২৫ তারিখ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী ভারতের পশ্চিম বঙ্গের বীরভুম জেলার বোলপুরে অবস্থিত বিশ্বভারতীতে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবারই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনকে শেখ হাসিনার সফরের দিনটি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক সেরে ওইদিনই ফিরে যান উপাচার্য। তার আগে তিনি বলেন, ‘ওই সময়েই আমরা সমাবর্তন অনুষ্ঠানটি করার প্রস্তুতি নিচ্ছি।’

উপাচার্য জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রীকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। নরেন্দ্র মোদি বোলপুরে আসতে খুবই আগ্রহী।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপাচার্যকে এদিন জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ তারিখে এসে বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সাম্মানিক ডিগ্রি নেবেন। পরদিন শান্তি নিকেতনে যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল শান্তি নিকেতনে যাচ্ছে। ২৫ কোটি টাকা খরচ করে ভবনটি নির্মাণ করেছে বাংলাদেশ। তবে ভারতের কেন্দ্রীয় কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সফরের দিনক্ষণ রাজ্যকে জানানো হয়নি।

এ নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার  আশঙ্কা থাকলেও তা নাকচ করে দিচ্ছে ভবনটি নির্মাণের বিষয়টি সামনে আসায়।

আরো পড়ুন- পূজার ছুটি চেয়ে হিন্দু শিক্ষক পেলেন হজে যাওয়ার ছুটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ