রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চাকরির নামে থানায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাঠুয়া থেকে উন্নাও- ভারতের দুই প্রান্তের এই দুই ধর্ষণের ঘটনার পর দেশটিতে প্রতিবাদের ঝড় উঠে। সেই রেশ কাটতে না কাটতে ধর্ষণ রুখতে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, সেই পুলিশকেই এবার দেখা গেল ‘ভক্ষকে’র ভূমিকায়।

ধর্ষণ রুখে নয়, বরং থানা চত্বরে তরুণীকে ধর্ষণ করে সংবাদ শিরোনামে উঠে এলো পুলিশ।ঘটনা ঘটেছে সম্প্রতি ভারতের অাসাম রাজ্যের কামরূপ জেলার হাজো থানার পুলিশ কোয়ার্টারে।

পুলিশ কোয়ার্টারের মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইতোমধ্যেই পুলিশ অফিসার বিনদকুমার দাসকে গ্রেফতার করা হয়েছে।

কামরূপ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আটক পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করিয়েছে পুলিশ। মেডিক্যাল রিপোর্টে প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

এদিকে, পুলিশের অফিসারের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠতেই অাসাম সরকারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া ধারায় মামলা দায়ের করারও আর্জি জানানো হয়েছে।

অভিযোগ, পুলিশে চাকরি দেওয়ার নামে সম্প্রতি ওই তরুণীকে নিজের কোয়ার্টারে ডাকে অভিযুক্ত ওই পুলিশ অফিসার।

বন্ধ ঘরে ওই তরুণীকে লাগাতার ধর্ষণ করা হয়। এদিনের এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরই গোটা ঘটনা জানাজানি হয়। অভিযুক্ত ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই নির্যাতিতা। পরে ঘটনার তদন্তে নামে পুলিশ।

টিএ/আরো পড়ুন- এসিডদগ্ধ হলে কী করবেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ