রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘যারা বলে ‘জয় বাংলা’ হিন্দুদের স্লোগান তারা ইসলামের ইতিহাস পড়ুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যে ব্যক্তি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না, জয় বাংলা শ্লোগান দেয় না, সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শনিবার মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

শাহাজান খান বলেন, যারা বলে ‘জয় বাংলা’ হিন্দুদের স্লোগান তারা ইসলামের ইতিহাস পড়ুন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. মক্কা বিজয়ের সময় একটি আওয়াজ করেছিলেন ‘ফাতুল মক্কা, ফাতুল মক্কা’।

যদি আমাদের নবী নিজের মাটির জন্য ‘জয় মক্কা’ বলতে পারেন, তা হলে আমার মাটির বিজয়ের জন্য কেন ‘জয় বাংলা’ বলতে পারব না?

বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিশ্বের ১১৪টি দেশ মিলিত হয়ে একটি সম্মেলনে বসেছিলেন এবং সেখানে একটি চুক্তি হয়েছিল ২০০২ সালের পূর্বে যে সমস্ত দেশে গণহত্যা হয়েছিল সেসব দেশে এর কোন বিচার হবে না। খালেদা জিয়া আর কোন দিন বলতে পারবে না যে, সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমাদের মধ্যে কোন কোন্দল নেই। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি। শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি।

‘পাহাড়ে হত্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামায়াতের হাত’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ