শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হুথিদের মোকাবেলায় সৌদিকে সাহায্য করছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: সৌদি আরব-ইয়েমেন সীমান্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুঁজে বের করে ধ্বংস করার অভিযানে সৌদি আরবকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র স্পেশাল ফের্সের একটি দল গঠন করেছে।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ও কূটনীতিকদের সূত্রে এ খবর দিয়েছে।

সংবাদপত্রটি বলছে, গত বছরের ডিসেম্বরে সৌদি-ইয়েমেন সীমান্তে বিশেষ বাহিনী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার এক সপ্তাহ পরে তারা সৌদি আরবে যায়।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সৌদি বাহিনীকে তাদের সীমান্ত নিরাপদ করার প্রশিক্ষণ দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তায় ইয়েমেনের ভেতরে হুথিদের মিসাইল-সাইটগুলো খুঁজে বের করার জন্য কাজ করছে।

নিউইয়র্ক টাইমস একে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে এই সহযোগিতা খুবই সীমিত এবং এটা যুদ্ধে সহযোগিতা নয়।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে পুনর্বহালের জন্য ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করছে।

এই যুদ্ধে এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত ও দুই মিলিয়নের বেশি মানুষ আশ্রয়হীন হয়েছে।

আল জাজিরা থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ