রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৭২ ঘণ্টার হরতালের ডাক পার্বত্য অধিকার ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সকালে পৌর শাপলা চত্বর এলাকায় লাঠি মিছিল শেষে মাইক্রোবাস চালক মো. সজিব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙালি ছাত্র পরিষদ।

গতকাল শুক্রবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠান থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে তিনি নিহত হন।

হরতালের ঘোষণা করেন পার্বত্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন।

মিছিল শেষে বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে তারা উদ্বিগ্ন। পার্বত্য খাগড়াছড়ি জেলায় অনিবন্ধীত আঞ্চলিক রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে খুন, গুম, অপহরণ, অগ্নিসংযোগ করাসহ তাদের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার সাধারণ মানুষ।

এছাড়া  গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বাসিন্দা তিন বাঙালি কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মো.বাহার মিয়া(ড্রাইভার) ও মো. মহরম আলীসহ সকল অপহরণের বিষয়ে দ্রুততম সময়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তারা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ