রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘নারীদের সচেতন করা গেলে দুর্নীতি অনেকাংশে কমবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজে নারীদের সচেতন করা গেলে দুর্নীতি অনেকাংশে কমে আসতে পারে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, অনেকে আছেন, যারা বউয়ের ভয়ে দুর্নীতি করেন না। তাই নারীদের সচেতন করা উচিত।

আজ রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

সাবেক এক সহকর্মীর উদাহরণ দিয়ে তিনি বলেন, স্ত্রীর বাধার কারণে ওই সহকর্মীর ঘুষের টাকা বেহাত হয়ে গিয়েছিল।

নারীদের অসচেতনতার কারণে আজ অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। অথচ অনেক ক্ষেত্রে ওই অবৈধ কাজের ফল ভোগ করতে হচ্ছে নারীকেই।

তিনি বলেন, স্বামীর অবৈধ আয়ে স্ত্রীর নামে সম্পদ অর্জনসংক্রান্ত ৯০ শতাংশ মামলায় স্ত্রী এ সম্পর্কে কিছুই জানেন না। অথচ আইনে ওই কিছুই না-জানা নারীকেই আসামি করা হচ্ছে।

সভায় দুদকের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে টিআইবির করা একটি কার্যপত্র উপস্থাপন করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম।

গরিবের সুন্দরী বউ!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ