মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে : অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এটি একটি সফলতা। আমি তাদের অভিনন্দন জানাই। আবার যারা পাস করতে পারেনি, তাদেরও অভিনন্দন জানাই। যারা অকৃতকার্য হয়েছে, তারাও তো চেষ্টা করেছে। কেউ অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই।

রবিবার (৬ মে) সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ করার পরে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, যারা অকৃতকার্য হয়েছে তাদের অনুপ্রাণিত করতে হবে, তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে। অভিভাবকদের এ আহবান জানাই।

এরপর সময় বরিশাল ও বান্দরবান জেলা প্রশাসন ও প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে এ দুই জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও মত বিনিময় করেছেন তিনি।

রোববার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেয়ার পর সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

যারা পাস করেছে তাদের অভিনন্দন জানান প্রধানন্ত্রী। তবে যারা পাস করতে পারেনি তাদের উদ্দেশে তিনি বলেন, তোমরা হতাশ হবে না। আর একটু মনোযোগ দিতে হবে পড়াশোনায়। যাতে ভবিষ্যতে পাস করতে পারো।

এর আগে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ছিলেন এই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী ছাত্রদের উদ্দেশে বলেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। এতে পরিবারের মুখ উজ্জ্বল হবে, দেশের মুখও উজ্জ্বল হবে।

তিনি বলেন, আর আমরা তো ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছি। আমাদের ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষিত হবে, উচ্চশিক্ষিত হবে। তারা দেশের কর্ণধার হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

তারা যেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা চাই, বলেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি মনে করি এবার যেহেতু পরীক্ষার্থীর সংখ্যাও বেশি, হয়ত সংখ্যার হিসেবে কিছুটা আমাদের পাসের হার কম মনে হলেও প্রকৃত পক্ষে বলবো,সেটা খুবই হতাশাজনক না। কারণ ৭৭দশমিক ৭৭শতাংশ পাস করা এটাও কিন্তু কম কথা নয়।

আগামীতে এটা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি এজন্য সবাই আন্তরিক ধন্যবাদও জানান তিনি।

আরো পড়ুন : পরীক্ষার ফলাফল পরিবর্তনের নামে প্রতারণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ