মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কিশোরগঞ্জে শীর্ষে এসভি, জেলা জুড়ে ১৫৩১ জিপিএ-৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদনুর সুমন  : কিশোরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরিক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৫৩১ জন শিক্ষার্থী। এবার পাসের হার অক্ষুণ্ন রেখে ১৯৩ জিপিএ-৫ নিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ২৩৩ জন। গত বছর এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল ১৮৯ জন।

এছাড়াও জেলা শহরের আরেক বিদ্যাপীঠ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৪৫ জিপিএ-৫ নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ২৪৩ জন। পাশ করেছে ২৪১ জন। পাশের হার শতকরা ৯৯ দশমিক ১৮।

মোট ১০৫টি জিপিএ-৫ পেয়ে জেলায় তৃতীয় হয়েছে বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে মোট ২৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৩৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৯.৫৮ ভাগ।

ফলাফলে জেলার শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে কটিয়াদী পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে ৪২জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির মোট ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫০জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৩.৩৩ ভাগ।

আরো পড়ুন : ২২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ৮ জনের মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ