রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাপান রোহিঙ্গা শিশুদের সহায়তা দিলো ১৫.৭ মিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপান রোহিঙ্গা শিশু ও নারী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মানবিক সহায়তায় ইউনিসেফকে ১৫.৭ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুদানের তথ্য জানিয়েছে ইউনিসেফ। এতে বলা হয়, রোহিঙ্গা শিশু ও নারী এবং ব্যাপক অনুপ্রবেশের কারণে ঝুঁকির মুখে পড়া স্থানীয়দের জরুরি সহায়তার প্রয়োজনের বিষয় অনুধাবন করে এই আর্থিক অনুদান দিয়েছে দেশটি।

রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে এই অর্থ ব্যয় হবে।

সংকটের প্রথম ৬ মাসে অতিপ্রয়োজনীয় সহায়তার প্রশংসা করে ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি অ্যাডুয়ার্ড বেইগবেডার বলেন, এই অনুদানের জন্য জাপান সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ আমরা।

সংস্থাটি ২০১৮ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৪৪.৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন জানিয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ পাওয়া গেছে।

আরও ১০০.৮ মিলিয়ন ডলার প্রয়োজন।এ পর্যন্ত ইউনিসেফ ১৫ হাজার শিশুকে অপুষ্টি, ১ লাখ ৪২ হাজার ৩শ’র অধিক শিশুকে মানসিক সহায়তা, ৩ লাখ ৫৪ হাজার ৯৮২ শিশুকে হামের টিকা ও ৪ লাখ ৩১ হাজার ৪৪৮ শিশুকে ডিপথেরিয়া এবং ৭ লাখ ৪৮৭ জন বয়স্ক মানুষকে কলেরার চিকিৎসা দিয়েছে।এছাড়া ৫ বছরের নিচে ৫৩ হাজারেরও বেশি শিশুকে স্বাস্থ্য সেবা দিয়েছে।

আরো পড়ুন- লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ