রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নারী নির্যাতনের অভিযোগে মি টু আন্দোলন সমর্থক এটর্নি জেনারেলের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যৌন হয়রানি বিরোধী মি টু আন্দোলনের সোচ্চার সমর্থক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্লেইডারম্যান নারী নির্যাতনের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন।

দেশটিতে নিউইয়র্কার সাময়িকীতে চার নারী তার বিরুদ্ধে শারীরিক হামলার অভিযোগ আনার কয়েক ঘণ্টা পর তিনি পদত্যাগ করেন।

নিউইয়র্কের প্রধান আইন কর্মকর্তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোরবিরোধী শ্লেইডারম্যানের ক্ষমতা থেকে আকস্মিক সরে দাঁড়ানোয় রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু আইনি লড়াই ঝুলে যাওয়ার শঙ্কা রয়েছে।

এএফপির খবরে প্রকাশ, সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আমার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। আমি দৃঢ়ভাবে সেগুলো প্রত্যাখ্যান করছি।

যদিও এসব অভিযোগ আমার পেশাগত আচরণ বা দাফতরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় উল্লেখ করে তিনি বলেন, তার পরও এ জটিলতার মধ্যে সেসব অভিযোগ আমার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে।

 

আরো পড়ুন : মৃত্যুর পর জানাযায় পতাকা নয়, দরকার আল্লাহর দয়া : কাদের সিদ্দিকী

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ