মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আম পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আম পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ থেকে পড়ে শেখ ওমর তৌফিক নামে এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান শেখ ওমর তৌফিক ।

বিষয়টি নিশ্চিত করেছেন উর্দু বিভাগের চেয়ারম্যান ড. রশিদ আহমদ। ওমর তৌফিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসিম উদ্দীন হলে থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন তৌফিক। এ সময় পেছলে পড়ে তিনি গুরুতর আহত হওয়ায় আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

অবস্থা গুরুতর দেখে ঢামেক হাসপাতাল থেকে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠানো হয়। কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

রাতভর বিনিদ্র অভিযান, ভোরবেলা ফুল হাতে ঘরে ফেরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ