রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশে চিনিশিল্প রাখা উচিত নয় : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশ থেকে চিনি কম দামে আনা যায়। তাই দেশে চিনিশিল্প রাখা উচিত নয়। কেননা এই শিল্পকে ট্যারিফ দিয়ে বাঁচিয়ে রাখতে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

আবুল মাল বলেন চিনিশিল্প পুরোপুরি আখের ওপর নির্ভরশীল নয়। এই শিল্পকে ট্যারিফ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। অথচ বিদেশ থেকে আমদানি করলেই আমরা এই চিনি কম দামে পেতে পারি। কাজেই আমার মতে, চিনিশিল্প রাখা উচিত নয়।

আওয়ামী লীগের নেতৃত্বে আগামীতেও সরকার গঠন হবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আবার ক্ষমতায় আসবে। এ বিষয়ে আমি দৃঢ় আশাবাদী। তখন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে নতুন উদ্যমে কাজ হবে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এবারের বাজেটে মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে বরাদ্দ বেশি থাকবে পরিবহন ও জ্বালানী খাতে। ৩০ জুন বাজেট পাস হবে। বাজেটের আকার ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সেটি চূড়ান্ত হয়ে যাবে। তবে এই ফিগারকে (হিসাব) স্ট্যান্ডার্ড ধরে আকার চূড়ান্ত করা হবে। দেশের উন্নত হবে।

আরো পড়ুন- জশনে জুলুসের র‌্যালি নিয়ে মন্তব্য করায় ২ আলেমের বিরুদ্ধে মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ