রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাশ্মীরে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণা সেনাপ্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সেনাপ্রধান বিপিনি রাওয়াত এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, কাশ্মীরী যুবকদের বোঝা উচিত, আজাদি কোনওদিন আসবে না। ভারতীয় সেনার সঙ্গে লড়াই করে কখনও জিততে পারবে না তারা। কাশ্মীরের যুবসমাজকে বিপথে চালিত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি যবুবসমাজকে বলেন, আজাদি কখনওই সম্ভব নয়, তাই অন্যের কথায় তাদের ভেসে যাওয়া অনুচিত। কাশ্মীরীদের প্রতি তাঁর প্রশ্ন, কেন অস্ত্র তুলে নিচ্ছ তোমরা? যারা আজাদি চায়, বিচ্ছিন্নতা চায়, তাদের বিরুদ্ধে ভারতীয় সেনা সব সময় লড়বে, বুঝে নাও, শেষ পর্যন্ত কিচ্ছু পাবে না তোমরা, আজাদি কখনওই সম্ভব নয়।

তাঁর কথায়, কাশ্মীর সমস্যার সমাধান সেনা দিয়ে সম্ভব নয়, রাজনৈতিক পন্থাই বাছতে হবে। নাগরিক মৃত্যু রুখতে সেনা অপারেশন বন্ধ করতে তাঁরা তৈরি। কিন্তু তারপর সেনার ওপর যে গুলি চলবে না, তা কে নিশ্চিত করবে। প্রশ্ন সেনাপ্রধানের।

সেনার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেছেন, পাকিস্তান, সিরিয়া হলে এই পরিস্থিতিতে ট্যাঙ্ক চালিয়ে দিত, বিমানহানা করত। কিন্তু প্রচণ্ড উসকানির পরেও ভারতীয় সেনা নাগরিক মৃত্যু প্রাণপণে এড়াতে চেষ্টা করে। তাঁর কথায়, যুবসমাজ ক্ষুব্ধ ঠিকই কিন্তু তাদের বুঝতে হবে বাহিনীর ওপর হামলা চালানো, পাথর ছোঁড়া কোনও পন্থা নয়।

সেনাপ্রধানের সাফ কথা, সেনার সঙ্গে লড়ে জেতা সম্ভব নয়। এনকাউন্টারে কজন স্বাধীনতাকামী মারা যাচ্ছে, তা নিয়েও মাথা ঘামান না তিনি। কারণ নতুন নতুন মুখ প্রতিদিন  ওই দলে নাম লেখাচ্ছে, এই বৃত্ত এভাবেই ঘুরতে থাকবে।

একইসঙ্গে রাওয়াত বলেছেন, উপত্যকার এই মৃত্যু মিছিল সেনাকে সুখী করে না। কিন্তু যদি তোমরা আমাদের বিরুদ্ধে লড়তে চাও, তবে আমরাও লড়ব সর্বশক্তি দিয়ে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ