রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গণজাগরণের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলো চাচ্ছে- আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হোক।

আর এটা হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ সরকার লাগবে এবং বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, সরকার নিয়ন্ত্রিত বিচারবিভাগের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না।

গণজাগরণের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। শুক্রবার সম্মিলিত ছাত্র ফোরামের উদ্দ্যেগে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে 'বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু'র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে' আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সরকার নির্বাচন থেকে বেগম জিয়াকে মাইনাস করতে চাচ্ছেন। আমরা বলতে চাই, ১/১১ এর সময় আমরা শুনেছি, মাইনাস টু'র কথা। আর আজকে আমরা শুনছি, মাইনাস ওয়ানের কথা। কিন্তু মাইনাস টু'র কুশীলবরা এখনও বেঁচে আছে।

আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ